ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ক্রিকেটে তুলকালাম হয়েছে। টুর্নামেন্টের আগে সাকিব আল হাসানের সেই বিস্ফোরক সাক্ষাতকার, তিনিসহ বাকি ক্রিকেটারদের ব্যর্থতা, নাসুম আহমেদকে চড় মারাসহ নানা ঘটনাই ঘটেছে। তখনকার অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, এটাই দেশের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ।
এরপর বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই কমিটি রিপোর্ট জমা দিলেও তা প্রকাশ্যে আসেনি। নাজমুল হাসান পাপনের তৎকালীন বোর্ড সেটা গোপন রাখেন। সেই বোর্ড যখন পরিবর্তনের জোয়ার এসেছে, তখন বিশ্বকাপের তদন্ত রিপোর্ট প্রকাশ করার পক্ষেই রায় দিলেন বর্তমান সভাপতি ফারুক আহমেদ।
আজ বৃহস্পতিবার মিরপুরে বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেন, ‘শেষ (ওয়ানডে) বিশ্বকাপের রিপোর্ট ছিল, তার আগের কিছু রিপোর্ট ছিল। সেগুলো আমি দেখতে চাই বলেছি আমি সিইওকে। রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত। অবশ্যই আমি আনতে চাই জনসম্মুখে। আমি যেহেতু এটার অংশ না, তাই এটা প্রকাশ করতে আমার কোনো সমস্যা নেই (হাসি)। আমি এটা প্রকাশ করতে চাই।’
হাথুরু-গামিনির ‘শ্রীলঙ্কান সিন্ডিকেট’ আপাতত টিকে যাচ্ছে
শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিল