চ্যাম্পিয়ন্স লিগে ফেরার ইঙ্গিত রোনালদোর

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৪:২৩ পিএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বাধিক গোলস্কোরার ক্রিশ্চিয়ানো রোনালদো এখন সৌদি আরবের লিগে খেলে থাকেন। গতকাল বৃহস্পতিবার মোনাকোয় বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের ড্র অনুষ্ঠানে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ১৪০ গোল করা রোনালদোকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এই অনুষ্ঠানেই রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে ফেরার বিষয়ে কথা বলেন।

রোনালদোর বয়স এখন ৩৯ বছর। তিনি কবে অবসর নেবেন- তা নিয়েই এখন চলছে জল্পনা। সৌদি ক্লাব আল নাসর থেকেই তিনি বিদায় নেবেন কিনা- সেটা নিয়েও আলোচনা আছে। এমতাবস্থায় ড্র অনুষ্ঠানে উয়েফার সভাপতি আলেকসান্দের চেফেরিন জানতে চাইলেন, চ্যাম্পিয়ন্স লিগের বদলে সৌদি প্রো লিগে খেলতে কেমন লাগে? জবাবে রোনালদো বলেন, ‘ভুলে যাবেন না, আমি এশিয়ান (চ্যাম্পিয়ন্স) লিগ খেলি…।’

এরপরই সিআর সেভেন ইঙ্গিত দেন, ইউরোপিয়ান লিগে ফেরার সম্ভাবনা শেষ হয়ে যায়নি, ‘আমার জন্য এখানে ফিরতে পারা দারুণ সন্তুষ্টির। অসাধারণ এই পুরস্কারের জন্য কৃতজ্ঞতা, আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। আপনারা জানেন, চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সর্বোচ্চ ধাপ। আমার সুযোগ হয়েছে… রেকর্ডই ফুটিয়ে তুলছে সবকিছু, তবে শুধু রেকর্ড নয়, আমি এটা বোঝাচ্ছি না… এই টুর্নামেন্টে খেলার যে তৃপ্তি, এটাই আমাদের প্রেরণা। ফুটবলে কে জানে কখন কী হয়। দেখা যাক, ভবিষ্যৎ কী বয়ে আনে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত