চন্ডিকা হাথুরুসিংহের মেয়াদ আর কতদিন? বাংলাদেশের ক্রিকেটে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বদলে যাওয়া পরিস্থিতিতে হাথুরুর চাকরি এখন সুতোয় ঝুলছে। অনেকের মতে, পাকিস্তান সিরিজ শেষেই তাকে বিদায় করা হতে পারে। তবে বিসিবি সংশ্লিষ্ট সবাই এখনই হাথুরুকে বিদায় করার পক্ষে নন। তাদের একজন মিনহাজুল আবেদিন নান্নু।
সময়ের পালাবদলে বিসিবি সভাপতির আসনে বসেছেন ফারুক আহমেদ। হাথুরুসিংহের প্রথম আমলে ২০১৬ সালে তিনি প্রধান নির্বাচকের পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এর পেছনে অন্যতম প্রধান দায় হাথুরুর। তাই স্বাভাবিকভাবেই হাথুরু তার গুডবুকে নেই। তাছাড়া দেশের ক্রিকেটাঙ্গানের বড় একটি অংশ হাথুরুকে আর চাইছে না। শ্রীলঙ্কান এই দায়িত্ব ছাড়ার বিষয়ে প্রস্তুন আছেন বলেই তার কথায় বোঝা গেছে।
এমতাবস্থায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাবেক প্রধান নির্বাচক এবং বর্তমান বিসিবির চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি হাথুরুর বিদায় চান না। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ওই আসর পর্যন্তই হাথুরুর চুক্তির মেয়াদ। তবে ২০২৩ বিশ্বকাপের কয়েকমাস আগে হঠাৎ কোচ পরিবর্তন করে যে ভুল বিসিবি করেছিল, সেটা আর দেখতে চান না নান্নু।
তার ভাষায়, ‘২০২৩ বিশ্বকাপের সময় যে কোচের পরিবর্তন হয়েছিল, ওই স্বল্প সময়ে পরিকল্পনা সাজানোটা কিন্তু কঠিন ছিল। একটা বিশ্বকাপের জন্য টিম গুছিয়ে আনতে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লাগে। ওই জায়গায় এসে যদি হেড কোচ সরে যায় সেটা খুব কঠিন। ২৩-এর ওই সময়টায় পরিবর্তন করায় কঠিন হয়ে পড়েছিল। তারপরও আমি জানি না। এটা বোর্ডের সিদ্ধান্ত, যেহেতু বোর্ডের ডিরেক্টররা আছেন। তারা সভাপতির সঙ্গে মিলে সিদ্ধান্ত নেবেন। বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’
এর আগে গত বৃহস্পতিবার বোর্ড মিটিং শেষে হাথুরুসিংহের ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘সিরিজটা শেষ হোক, আমাদের ভালো সুযোগ আছে (সিরিজ জেতার)। বিদেশি সিরিজে এরকম সুযোগ হয় না। প্রতিষ্ঠানের প্রধান হয়ে স্বেচ্ছাচারী হতে পারি না। আমার কাজের ধরন আগে যেরকম ছিল, এখনো তা-ই আছে। আমার সাত আর সাত দিন, ১৪ দিন পরে নতুন কোনো ফল আসতে পারে।’
হাথুরু-গামিনির ‘শ্রীলঙ্কান সিন্ডিকেট’ আপাতত টিকে যাচ্ছে
কুঁচকির ইনজুরিতে আক্রান্ত শরিফুল সেরে উঠবেন কবে?
সাকিবের ফাঁদে বাবর, দ্বিতীয় সেশন বাংলাদেশের
‘সব দোষ কেবল আফ্রিদির? সাইম-বাবররা কী করেছে’?