পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয় হয়েছিল। পাকিস্তানের ২৭৪ রানের জবাবে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারানোর পর দলের হাল ধরেন লিটন কুমার দাস আর মেহেদি হাসান মিরাজ। দুজনে মিলে সপ্তম উইকেটে গড়েছেন শতাধিক রানের জুটি।
লিটন-মিরাজ দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। ক্যারিয়ারের ৮ম ফিফটি করার সাথে সাথেই একটি রেকর্ডও গড়েছেন মিরাজ। আট নম্বর বা তার নিচে ব্যাটিংয়ে নেমে এতদিন সর্বোচ্চ ৭টি ফিফটি ছিল মিরাজ আর মাহমুদউল্লাহর। এবার সেই রেকর্ডটি পুরোপুরি নিজের করে নিলেন এই স্পিনিং অল-রাউন্ডার।
বাংলাদেশের হয়ে আট নম্বরে নেমে তৃতীয় সর্বোচ্চ ৫টি ফিফটি আছে স্পিন কিংবদন্তি মোহাম্মদ রফিকের। এরপর আছেন মাশরাফি বিন মুর্তজা (৩) এবং মুশফিকুর রহিম (৩)। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুজনেই সেঞ্চুরির পথে আছেন। তিন অংক ছুঁতে পারলে লিটনের চতুর্থ আর মিরাজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হয়ে যাবে।
‘কোহলির ধারেকাছেও যেতে পারবে না বাবর’
সাকিবের পর এবার বিগ ব্যাশে রিশাদ