বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা অনেকদিন ধরেই হয়ে আসছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এ বিষয়ে বেশ আগ্রহী। কিন্তু গত এক বছর ধরেই বাবরের ফর্ম ভালো যাচ্ছে না। সর্বশেষ ৭ টেস্টে তার কোনো ফিফটি নেই। তিন সংস্করণ মিলিয়ে গত এক বছরে সেঞ্চুরি মাত্র একটি। চলতি বাংলাদেশ সিরিজেও তার ব্যাটে রান নেই। এসব বিবেচনায় না নিয়েও বাবরকে বিরাট কোহলির ধারেকাছে দেখছেন না পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ কানেরিয়া।
‘স্পোর্টস টক’ –এ দেওয়া সাক্ষাৎকারে দানিশ কানেরিয়া বলেছেন, ‘আরে কে তুলনা করছে তাদের মধ্যে? সমর্থকরা তাদের দুজনের তুলনা করছে- এমনটা শুনতে শুনতে আমি ক্লান্ত। শুধু কোহলির পরিসংখ্যানের দিকে তাকাও। বিশ্বের সমস্ত মাঠে সে রান করে এসেছে। সে অনেক বড় ক্রিকেটার।’
তিনি আরও বলেছেন, ‘কোহলির লেভেলটা দেখ। সে যখন মাঠে নামে, সব আলো নিজের দিকে টেনে নেয়। বাবর তো তার ধারেকাছেও যেতে পারবে না। তুলনা করা তো বাদই দিলাম। আসলে চ্যানেলের বিক্রি বাড়ানোর জন্য তাদের তুলনা করা হয়। তাদের মধ্যে তুলনা করা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। আমি কখনই সেটা করিনি। যখন তারা অবসর নেবে, তখন তাদের পরিসংখ্যান দেখলেই হবে।’
গত দুই বছর ধরে বাবরের ব্যাটে রান নেই। টেস্টে শেষবার হাফসেঞ্চুরি এসেছিল ৬২৭ দিন আগে। নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে। চলতি বাংলাদেশ সিরিজে বাবর শোচনীয়ভাবে ব্যর্থ। প্রথম টেস্টে বাবরের দুই ইনিংসে অবদান ছিল ০ এবং ২২। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাবর ক্রিজে টিকে গিয়েও সাকিবের শিকার হয়ে ফিরেছেন ৩১ রানে।
সাকিবের পর এবার বিগ ব্যাশে রিশাদ
‘পাকিস্তানে যখন মূল্যস্ফীতি চলছে, পিসিবি তখন ব্যর্থদের পুরস্কৃত করছে’
সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন ব্র্যাভো