নাহিদের পেস তোপ চলছেই

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ পিএম

বাবর আউটের পর প্রথম বলেই ক্যাচ তুলেছেন মোহাম্মদ রিজওয়ান। তবে হাতে জমাতে পারেননি সাদমান। আগের বলে বাবরের ক্যাচ পেয়েছিলেন বুকের ওপর, নিয়েছিলেন সহজেই।

এবার বাঁ দিকে সরতে হয়েছে, তাতেই শরীরের ভারসাম্য রাখতে পারেননি। প্রথম বলেই জীবন পেয়েছেন পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান।

টানা তিন ওভারেই উইকেট নিলেন নাহিদ রানা। প্রথম ওভারে শান মাসুদ, দ্বিতীয় ওভারে বাবর আজমের পর তৃতীয় ওভারের শেষ বলে সৌদ শাকিলকে ফেরালেন তিনি। রাউন্ড দ্য উইকেট থেকে আসা রানার বল খোঁচা দেবেন কি দেবেন না করতে গিয়ে উইকেটের পেছনে লিটনকে ক্যাচ দিয়েছেন শাকিল (১০ বলে ২ রান)।

পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ৯০। লিড ১০২ রানের। উইকেটে আছেন রিজওয়ান ও আগা সালমান।

দিনের প্রথম সেশনে চার উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান রিজওয়ান–সালমানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ৮১ রানে ছয় হারানো দলটি সপ্তম উইকেট জুটিতে চড়ে এক শ পেরিয়েছে।

সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনটা বাংলাদেশের। সোয়া দুই ঘণ্টার এই সেশনে ২৬.২ ওভারে পাকিস্তান করেছে ১০৮ রান, বাংলাদেশ তুলে নিয়েছে ৪ উইকেট। সব মিলিয়ে লাঞ্চ বিরতি পর্যন্ত পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ১১৭। প্রথম ইনিংসের লিড মিলিয়ে পাকিস্তান এগিয়ে ১২৯ রানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত