পদ্মায় নৌকাডুবি

নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ পিএম

রাজশাহীর পদ্মা নদীতে চর মাজার দিয়ার এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে ‍দুই জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) রাতে আরও দুইজনের মরদেহ উদ্ধার করে।

নিহত হলেন- মো. রাজু, মো. সবুজ, মোহাম্মদ আলী এবং মো. ফারুক। নিহত চার জন চরমাঝার দিয়ার এলাকার বাসিন্দা। পবা উপজেলার ৪নং হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার রাতে স্থানীয় লোকজন নিখোঁজদের মরদেহ উদ্ধারে নৌকা নিয়ে বেরিয়ে পড়েন। রাত ১০টার দিকে দুজন এবং মঙ্গলবার ভোরে অপর দুই জনের মরদেহ ভারতীয় সীমানা পেরিয়ে বাংলাদেশ চরের অংশে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের  মরদেহ উদ্ধার করা হয়।’ 
এর আগে রোববার চরে কৃষি জমিতে কাজ করে সন্ধ্যায় একটি নৌকায় ১৬ জন ফিরছিলেন। এসময় নৌকাটি ডুবে গেলে ১২জন সাঁতরে পাড়ে উঠে আসেন। তবে, চারজন নিখোঁজ হন। নিখোঁজের পরপরই উদ্ধার অভিযান শুরু করেন স্থানীয়রা। সোমবার সকাল ৬টা থেকে উদ্ধার অভিযানে যোগ দেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নদী উত্তাল থাকায় দুপুরের দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করেন তারা। তবে, স্থানীয় লোকজন নৌক নিয়ে নদীর বিভিন্ন দিকে খুজতে থাকেন নিখোঁজদের।  

রাজশাহী মেট্রোপলিটন নৌ পুলিশের উপ-পরিদর্শক মো শাহরিয়ার বলেন, ‘মঙ্গলবার সকালে চারটি লাশ উদ্ধারের ঘটনা আমরা শুনেছি। তারা পারিবারিকভাবে লাশগুলো দাফন ও সম্পন্ন করেছে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত