বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশে ভয়াবহ বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব লন্ডনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে সাম্প্রাতিক বন্যা ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতাসহ বিশ্বের মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করা হয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি এম এ মালিক ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ সাবেক এমপি রশিদুজ্জাম্যান মিল্লাত, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা সায়েস্তা চৌধুরী কুদ্দুস, মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, আব্দুল হামিদ চৌধুরী, শরিফুজ্জামান চৌধুরী তপন, তাজুল ইসলাম, আবেদ রাজা, এম এ মুকিত,সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন, প্রফেসর ফরিদ উদ্দিন, এম এ রউফ, সিনিয়র যুগ্ম-সম্পাদক পারভেজসহ আরও অনেকে।
করবিনের নেতৃত্বে ব্রিটিশ সংসদে নতুন দল
স্বর্ণাকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ 