জেদ্দা মহানগর বিএনপি সভাপতি কেফায়েত উল্লাহ, সম্পাদক শফিক আহমেদ

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:২৭ পিএম

দীর্ঘ অপেক্ষার পর নতুন কমিটি পেয়েছে জেদ্দা মহানগর বিএনপি। ১৭৫ সদস্য বিশিষ্ট জেদ্দা মহানগর বিএনপির কমিটিতে তৃতীয়বারের মত সভাপতি সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী নোয়াখালীর কেফায়েতউল্লাহ চৌধুরী কিসমতকে (সিআইপি) সভাপতি এবং চট্টগ্রাম সাতকানিয়ার শফিক আহমেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটিকে অনুমোদন দিয়েছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির কেন্দ্রীয় কমিটি।

সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি'র আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব ও সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন স্বাক্ষরিত কমিটি সম্প্রতি এক অনারম্বর অনুষ্ঠানে অনুমোদিত কমিটি হস্তান্তর করা হয়।

জেদ্দার একটি হল রুমে আয়োজিত কমিটি হস্তান্তর অনুষ্ঠান সভাপতিত্ব করেন জেদ্দা মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি কেফায়েত উল্যাহ চৌধুরী কিসমত ।

জেদ্দা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিক আহমেদের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন চৌধুরী, সদস্য টিপু সুলতান, মেহেদী হাসান লিটন, সৌদি আরব পশ্চিমাঞ্চল সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সভাপতি রফিকুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলাউদ্দিন সিটিজি, সাধারণ সম্পাদক হানিস সরকার উজ্জ্বল, জাহাঙ্গীর সরকার। এছাড়া জেদ্দা মহানগর বিএনপির অঞ্চল কমিটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মীর মনিরুজ্জামান তপন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত