চট্টগ্রামের রাউজানে মো. জোবায়ের উদ্দিন আরমান (৩২) নামে এক এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ ইউপি সদস্য জসিম উদ্দিনের বসতঘর হতে এই লাশ উদ্ধার করা হয়।
তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিনের ছেলে। আরমান ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এর আগে ২০২২ সালে ১৬ মার্চ প্রেমঘটিত কারণে বিষপানে আত্মহত্যা করেছিলেন ইউপি সদস্য জসিম উদ্দিনের মেয়ে আইরিন সুলতানা নিপা (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাবার সঙ্গে ঝগড়ার জের ধরে অভিমান করে আরমান বসতঘরে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, ‘ছেলে কী কারণে আত্মহত্যা করেছে আমি জানি না।’
