আ স ম আব্দুর রবের রিসোর্ট থেকে কুমির উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম

গাজীপুর মহানগরের নীলেরপাড়া এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রবের মালিকানাধীন পাখির স্বর্গ নামের এক রিসোর্ট থেকে ৯ বছর বয়সী লবনাক্ত পানির এক কুমির উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উদ্ধারের পর বিকেলে কুমিরটি গাজীপুরের সাফারি পার্কের কুমির বেষ্টনীতে মুক্ত করা হয়েছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, পাখির স্বর্গ রিসোর্টে কুমিরটি নিয়ম—নীতি বহির্ভূতভাবে লালন পালন করা হচ্ছিল এমন খবর পেয়ে মঙ্গলবার সকালে অভিযান চালানো হয়। দুপুরে কুমিরটি উদ্ধার করার পর বিকালে সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।

এটি সল্ট ওয়াটার প্রজাতির কুমির। যার বয়স হবে ৮ থেকে ৯ বছর। এটি মাদি কুমির। কুমিরটি উদ্ধার কালে মালিক পক্ষের কেউ ছিলেন না। তবে জানা গেছে রিসোর্টটির মালিক হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতা আ স ম আব্দুর রব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত