বলিভিয়ায় ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

  • বলিভিয়ার বনাঞ্চলে ভয়াবহ দাবানল, দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা
  • চলতি বছরের দাবানলের কারণে অন্তত ৩০ লাখ হেক্টর জমি পুড়ে গেছে দেশটিতে
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম

বলিভিয়ার বনাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া দাবানল মোকাবিলায় আন্তর্জাতিক সমর্থন ও চেয়েছে দেশটি।

স্থানীয় সময় শনিবার এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। খবর রয়টার্স।

দাবানল মোকাবিলায় আন্তর্জাতিক সমর্থন চেয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী এডমুন্ডো নোভিলো বলেন, ‘জাতীয় জরুরি অবস্থা ঘোষণার এই পদক্ষেপ দেশটিকে দ্রুত আন্তর্জাতিক সমর্থন সমন্বয় করার সুযোগ দেবে।‘

২০১০ সালের পর থেকে বলিভিয়া সবচেয়ে বেশি সংখ্যক দাবানলের সাথে লড়াই করছে। এর মধ্যে চলতি বছরের দাবানলে অন্তত ৩০ লাখ হেক্টর (৭৫ লাখ একর) জমি পুড়ে গেছে বলে জানিয়েছে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ইনপে। ব্রাজিলের এই সংস্থাটি আগুন নিরীক্ষণ করে থাকে।

অনাবৃষ্টির জেরে গত জুলাই মাসে অস্বাভাবিকভাবে দাবানলের মৌসুম শুরু হওয়ার পর লাতিন আমেরিকার দেশগুলো এখনো এই মৌসুমের মধ্যে রয়েছে। যা আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত।

বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স বলেছেন, ব্রাজিলিয়ান বিশেষজ্ঞদের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার সমন্বয় করতে সান ইগনাসিও ডি ভেলাস্কোতে পৌঁছেছে। কিন্তু দাবানলের ঘটনায় বলিভিয়ার অগ্নিনির্বাপক বাহিনী খুব বেশি কিছু করতে পারছে না এবং দেশটির সরকার আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছে।

এছাড়া আদিবাসী স্বেচ্ছাসেবকরা কনসেপসিয়নের উত্তরে চিকুইতানো বনের কাছে ফসল ফলানোর জন্য এবং গবাদি পশুদের খাওয়ানোর জন্য যেসব জমি ব্যবহার করে সেগুলো রক্ষা করার চেষ্টা তারা নিজেরাই করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত