কক্সবাজারের সাবেক এমপি বদির ভাতিজা গ্রেপ্তার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬ এএম

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাতিজা, তালিকাভুক্ত মাদক কারবারি ও টেকনাফ সদর  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করতে দেখা গেছে। তাঁর বিরুদ্ধে সহিংসতা ও মাদকসহ অনেকগুলো মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত