বদলানো হলো ‘সিংহাম এগেইন’র ক্লাইম্যাক্স দৃশ্য

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পিএম

নির্মাতা  রোহিত শেঠি ‘সিংহাম এগেইন’র ক্লাইম্যাক্স দৃশ্য বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। রোহিত জানিয়েছেন, দর্শকদের প্রত্যাশার কথা ভেবেই নাকি এই সংযোজন।

নির্মাতা ভিলে পার্লের গোল্ডেন টোব্যাকো কারখানায় ‘সিংহাম এগেইন’র অতিরিক্ত দৃশ্যের শুটিং করছেন । পাশাপাশি দিওয়ালিতে মুক্তি বলে পোস্ট প্রোডাকশনের কাজও চলছে পুরো দমে।

এক সূত্র জানিয়েছে, ‘রোহিত সেকেন্ডারি কাস্টের সঙ্গে শুটিং করছেন এবং ক্লাইম্যাক্সের এই পরিবর্তন শেষ মুহূর্তে যোগ করেছেন। বেশ নাটকীয় হতে চলেছে এটি। অনেকগুলি চরিত্র রাক্ষসের পোশাক পরেছিল, বেশ একটা ফোক বেজড টুইস্ট এসেছে তাতে।’

জানা গিয়েছে, শুটিংয়ের প্রথম দিনে ভিলে পার্লের সেটে প্রায় ৫০০ মানুষের ভিড় হয়েছিল। আগামী কয়েকদিনের মধ্যেই অজয় শুটিংয়ে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

দৃশ্যটির জনসমাগমের প্রয়োজন ছিল। তাই প্রযোজনা দলের পক্ষ থেকে ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষদেরও অন্তর্ভুক্ত করা হয়। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সিনেমাটির শুটিং চলবে বলে আশা করা হচ্ছে।

‘সিংহাম এগেইন’ রোহিত শেট্টির কপ ইউনিভার্সের পঞ্চম কিস্তি এবং ‘সিংহাম রিটার্নস’ (২০১৪) এর সিকুয়েল। ছবিতে অজয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয়, রণবীর, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ এবং অর্জুন কাপুর। জ্যাকি শ্রফ, শ্বেতা তিওয়ারি, দয়ানন্দ শেট্টি, সিদ্ধার্থ যাদব এবং আশুতোষ রানাও অ্যাকশন ছবিতে অভিনয় করেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত