হিন্দি সিনেমার শীর্ষ নায়কদের পথ ধরে এবার ছোট পর্দায় সঞ্চালক হিসেবে আত্মপ্রকাশ করলেন অভিনেতা অজয় দেবগন। গতকাল ৩১ আগস্ট থেকে সনি টিভির বিখ্যাত ট্রু-ক্রাইম শো ‘ক্রাইম প্যাট্রোল’-এর নতুন সিজনে উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে। ১৫ পর্বের এই চুক্তির জন্য অজয় প্রায় ৯০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে। এটি তাকে ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত টিভি হোস্টের তালিকায় তুলে আনলেও, তালিকার শীর্ষে থাকা সালমান খানকে ছাড়িয়ে যেতে পারেননি।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে ‘বিগ বস’ সঞ্চালনা করে এই তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন সালমান খান। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ‘বিগ বস’-এর একটি সিজনের জন্য প্রায় ২৫০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন তিনি। যদিও সাম্প্রতিক সিজনগুলোতে পর্ব ও সময়ের ব্যাপ্তি কমায় তাঁর পারিশ্রমিক ১৩০ থেকে ১৫০ কোটি রুপির কাছাকাছি নেমে এসেছে, তাও তিনি ভারতের সর্বোচ্চ উপার্জনকারী টিভি হোস্ট। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন, যিনি ‘কোন বনেগা ক্রোড়পতি’র প্রতি সিজনে ১০০ কোটি রুপির বেশি আয় করেন।
অজয় দেবগন ৯০ কোটি রুপি আয় করে এই তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। এছাড়া বিনোদন জগতের অ-অভিনেতা পরিচালকদের মধ্যে ‘কফি উইথ করণ’-এর জন্য করণ জোহর ২৫ কোটি রুপির বেশি এবং ‘খাতরোঁ কে খিলাড়ি’র জন্য রোহিত শেঠি ১২-১৪ কোটি রুপি আয় করে নজর কেড়েছেন।
প্রথমবার নেটফ্লিক্সে কেট উইন্সলেট
শহীদ জিয়ার আদর্শ ও দর্শন ধারণ করেই পথ চলছে বিএনপি: অর্থমন্ত্রী