শিশুপাচার ও যৌন নিপীড়নসহ বিভিন্ন অপরাধে ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাইসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে টেটকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন রোমানিয়ার একটি আদালত।
টেট ভ্রাতৃদ্বয়ের বিরুদ্ধে একটি সংগঠিত দল গঠনের অভিযোগ রয়েছে, যারা রোমানিয়ায় মানবপাচার এবং নারীদের যৌন নিপীড়ন করে। এছাড়া টেটের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে জানানো হয়, দোষী সাব্যস্ত হলে এই দুজনের ১০ বছরেরও বেশি জেল হতে পারে। তবে তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
টেট বর্তমানে রোমানিয়ায় গৃহবন্দি। ইতিমধ্যে তার বিরুদ্ধে আসা অভিযোগের পাশাপাশি প্রসিকিউটররা নতুন অভিযোগও তদন্ত করছেন। এর মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন এবং অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিদের পাচারও রয়েছে। আরও ৩৪ জন নারীকে পাচারের অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে তদন্ত চলছে।
বিবিসি প্যানোরামার একটি প্রোগ্রামে দুই ব্রিটিশ নারী টেটের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হয়রানির অভিযোগের বিস্তারিত বিবরণ দিয়েছেন। অভিযোগগুলো অন্তত ১০ বছর আগের, যখন টেট লুটনে বসবাস করতেন।
আনা (ছদ্মনাম) নামে আরেক ব্রিটিশ নারী টেটের বিরুদ্ধে ধর্ষণের নতুন অভিযোগ এনেছেন। তিনি জানান, ২০১৩ সালে তিনি টেটের সঙ্গে লুটনে বেড়াতে গিয়েছিলেন। কিছুক্ষণ ডেট করার পর সে তার বাসায় ফিরে যায়।
এরপর তাকে ধর্ষণ করা হয় বলে জানান আনা। তিনি বলেন, ধর্ষণের পর তাকে বিরক্তিকর টেক্সট ও ভয়েস মেসেজ পাঠানো হয়েছিল।
আনা ২০১৪ সালে বেডফোর্ডশায়ার পুলিশকে এই ঘটনার কথা জানান। আরও দুই নারী একই ধরনের অভিযোগ করেন এবং তদন্তের দায়িত্ব নেয় হার্টফোর্ডশায়ার পুলিশ। বিবিসি এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে টেট কোনো মন্তব্য করতে রাজি হননি।
কিশোরীকে ডেকে এনে ধর্ষণ, পাথর মেরে খুন
আলজেরিয়ায় ৯৪ শতাংশ ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট হলেন তেবউন