মার্কিনিদের নিয়ে রোমানিয়াকে যে হুঁশিয়ারি দিলো ইরান

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৪ এএম

মার্কিনিদের ঘাঁটি ব্যবহার না করতে দিতে রোমানিয়াকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে রোমানিয়াকে সতর্ক করে বলা হয়েছে যে, ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমের জন্য যদি দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ভূখণ্ডের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়, তাহলে রাজনৈতিক ও আইনগতভাবে ব্যবস্থা নেবে ইসলামিক প্রজাতন্ত্র। সোমবার (১৬মার্চ) এ সর্তকতা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমরা রোমানিয়াকে সতর্ক করছি যেন তারা যুদ্ধের অংশ না হয়।

হুশিয়ারি উচ্চারণ করে বাঘাই আরো বলেন, যদি রোমানিয়া তার ঘাটি যুক্তরাষ্ট্রের ব্যবহারের জন্য উন্মুক্ত করে তাহলে তা ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে অংশগ্রহণের সমতুল্য হবে। তিনি আরো বলেন, এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এতে রোমানিয়ার উপর আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত