শ্রীলঙ্কায় দাপুটে জয় জ্যোতিদের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম

শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে 'এ' দলের আড়ালে খেলতে যাওয়া জাতীয় দলের নারী ক্রিকেটাররা। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও তেমন শঙ্কা ছিল। বৃষ্টি বাধায় নির্ধারিত সময়ে টস হয়নি। শেষ পর্যন্ত ৫০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২০ ওভারে। আর তাতে ১১৩ রান করা শ্রীলঙ্কা 'এ' দলকে ১৮ ওভারেই হারিয়ে বাংলাদেশ ‘এ’ দল। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রাবেয়া-জ্যোতিরা।

মঙ্গলবার কলম্বোর থ্রুস্টানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৭ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে লঙ্কানদের। রানআউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার আমাধী বিজেসিংহে। এরপর দলীয় ৩০ রানের আগেই আরও দুই উইকেট হারিয়ে বিপদ বাড়ে স্বাগতিকরা। 

জ্যোতিদের বড় জয়

চতুর্থ উইকেটে পিউমি ওয়াথশালা ও সত্য সন্দীপনির ৬১ বলে ৪৬ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়লেও বেশিদূর এগোনো যায়নি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১১৩ রানে থামে লঙ্কানদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৩৬ রানের ইনিংস খেলেন সত্য সন্দীপনি। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন অধিনায়ক রাবেয়া খান ও ফাহিমা খাতুন। 

অক্টোবরে আরব আমিরাতে অনুষ্ঠেয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে এই সফর করছে বাংলাদেশ দল। নামে 'এ' দল হলেও জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড়কে প্র্যাকটিসের সুযোগ করে দেয়া হয়েছে এই সফরে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত