ব্রাজিলের বিষ্ময় বালক এনদ্রিকের নাম বদলে গেছে! আপনি ঠিকই পড়ছেন। রিয়াল মাদ্রিদের সতীর্থের কাছ থেকে নতুন নাম পেয়েয়েন এনদ্রিক।
এই মৌসুমে এরই মধ্যে রিয়ালের হয়ে গোলও করেছেন এনদ্রিক। দারুণ প্রতিভাবান এই খেলোয়াড়কে নিয়ে সতীর্থ রদ্রিগো বলেন, 'সে (এনদ্রিকের ডাক নাম) এখন থেকে ববি। তার নাম আর এনদ্রিক নেই।' এনদ্রিকের ডাক নাম ববি দেওয়ার পেছনে কারণ আছে। এনদ্রিক পছন্দ করেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ববি চার্লটনকে। ১৯৬৬ বিশ্বকাপ জিতেছেন ববি চার্লটন।
রদ্রিগো জানিয়েছেন ববি ডাকটা এনদ্রিক ভালো ভাবেই নিয়েছেন। যদি এটি নিয়ে রাগ হতেন তবে সেটি তার জন্য আরও খারাপ হতো। কারণ গ্রুপে সবাই তাকে ববি ডাকা শুরু করেছেন।
শ্রীলঙ্কায় দাপুটে জয় জ্যোতিদের
লিখে নাও ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ ফাইনাল খেলবে : দরিভাল