চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দলটির নাম রিয়াল মাদ্রিদ। ইউরোপের সেরা দল আর খেলোয়াড়দের পদচারণা থাকে এই প্রতিযোগিতায়। সেই সবের একটা চাপ, সঙ্গে সমর্থকদের প্রত্যাশা। সব চাপ সামলে এখন পর্যন্ত রেকর্ড ১৫বার শিরোপা ঘরে তুলেছে তারা। কিন্তু কিভাবে এই চাপ সামাল দেন তারা।
সেই রহস্যটা ভাঙলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই পর্তুগিজ তারকা ৯ মৌসুম লস ব্ল্যাঙ্কোসদের হয়ে খেলেছেন। জানেন, দলটির হাঁড়ির খবরও। তিনি জানালেন, চ্যাম্পিয়ন্স লিগের প্রচণ্ড চাপ অনুকরণে রিয়াল মাদ্রিদের নির্দিষ্ট অনুশীলন সেশন রয়েছে।
রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার চারটিই জেতা রোনালদো স্বীকার করেছেন, বড় আসরের চাপ কীভাবে সামলাতে হয় তা কোনো দলই বোঝে না। এ নিয়ে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদকে দারুণ দেখাচ্ছে। তারা এমন একটা দল যারা চাপের মুখে তাড়াহুড়ো করে না। বেশিরভাগ মানুষ বলে যে তারা ভাগ্যবান। তাদের ভাগ্য সুপ্রসন্ন নয়। তারা এ ধরনের মুহূর্তের জন্য প্রস্তুতি নেয়। বার্নাব্যু স্টেডিয়ামের একটা আলাদা আভা আছে, বড় দলগুলো সেখানে গেলে একটা করে গোল করে আর ৮৫ মিনিট বা ৯০ মিনিটে চাপটা অনেক বেড়ে যায়। আমার কাছে এটা ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ক্লাব।’
লা লিগায় ক্যারিয়ারের বাজে শুরুর জন্য চাপের মুখে থাকা কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি মাদ্রিদের নতুন কোচ কিলিয়ান এমবাপ্পেকে সমর্থনের বার্তা দিয়েছেন রোনালদো, ‘তারা কি আরও ভাল হবে? আমরা দেখব। এমবাপ্পে এখন এখানে আছে, আমি মনে করি তারা শক্তিশালী থাকবে, কিন্তু আমি জানি না তারা গত বছরের চেয়ে ভালো করবে কিনা। একমাত্র ঈশ্বরই জানেন। চলো দেখা যাক।
রোনালদো যোগ করেন, ‘দারুণ সব খেলোয়াড় নিয়ে তাদের দারুণ একটি দল আছে। আমি বিশ্বাস করি, তারা বিশ্বের অন্যতম সেরা দল হতে যাচ্ছে।’
রিয়ালে সফল ভিনি জুনিয়র ব্রাজিলে কেন ম্লান
পরিচালক হয়ে বিসিবিতে আসতে পারেন তামিম
৪ পেসারের সঙ্গে ৪ স্পিনার নিয়ে ভারতে যাচ্ছে বাংলাদেশ