বহুতল ভবনের নীচে স্কুটার রাখা রয়েছে বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারছেন না তরুণী। তার হাতে নাকি একগাদা জিনিস। স্কুটার সরিয়ে নিলে সহজে সেসব জিনিস নিয়ে বাসায় ঢুকতে পারবেন। এমন অজুহাতে স্কুটারের মালিকের কাছ থেকে চাবি নিয়ে স্কুটার নিয়ে চম্পট দিয়েছেন তরুণী।
এ ঘটনা ঘটেছে ভারতের বারাণসী শহরের কবীরনগর এলাকায়। সিসিটিভি ক্যামেরায় ওই তরুণীর চুরির দৃশ্য ধরা পড়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়েও পড়েছে সেই ভিডিও।
‘তপন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে সিসিটিভি ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওর সঙ্গে কিছু ছবিও পোস্ট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বারাণসী পুলিশের নজরে এনেছেন পোস্টদাতা।
পোস্টে তিনি জানিয়েছেন, স্কুটারটি তার বন্ধু সারিকার। শনিবার সকাল সাড়ে ৯টায় সারিকার বাড়ির দরজায় হঠাৎ কড়া নাড়েন এক অপরিচিত তরুণী। তার পরনে ছিল স্কুলের পোশাক। সারিকার বাড়িতে গিয়ে ওই তরুণী দাবি করেন যে, তার হাতে প্রচুর জিনিস রয়েছে। বাইরে স্কুটার দাঁড় করানো রয়েছে বলে তার জিনিসপত্র নিয়ে উপরে উঠতে সমস্যা হচ্ছে।
সারিকা যদি তার স্কুটারের চাবি তরুণীকে দেন তবে স্কুটারটি রাস্তা থেকে সরিয়ে রাখতে পারেন তিনি। অপরিচিত তরুণীর কথা বিশ্বাস করে তার হাতে চাবি ধরিয়ে দেন সারিকা। কিন্তু তরুণী যে মিথ্যা বলেছেন তা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। চাবি ঘুরিয়েই আশপাশে তাকিয়ে সেখান থেকে স্কুটার নিয়ে পালিয়ে যান তরুণী। এ ঘটনায় ভেলুপুর থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
টাইফুন ইয়াগি: ভিয়েতনামে মৃত্যু বেড়ে ১৯৯