সাবেক বিচারপতি মানিককে হাসপাতাল থেকে কারাগারে প্রেরণ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে কড়া নিরাপত্তায় তাকে কারাগারে নেওয়া হয়।

এর আগে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে ওসামানী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়। তিনি হাসপাতালে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

গত ২৩ আগস্ট রাত ১১টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি জঙ্গল থেকে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন শনিবার (২৪ আগস্ট) সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত