১৫ বছরেরও বেশি সময় ধরে আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি পরে আছেন লিওনেল মেসি। তিনি এটি উত্তরাধিকার সূত্রে হুয়ান রোমান রিকুয়েলমের থেকে পেয়েছিলেন। যার সাথে তিনি তার ক্যারিয়ারের শুরুর সময় জাতীয় দলের ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন। এমনকি ২০০৮ বেইজিং অলিম্পিকে স্বর্ণপদকও জয়ও একসঙ্গে উদযাপন করেছিলেন।
তবে সময় দ্রুত চলে গেছে। আজ রিকুয়েলমে বোকা জুনিয়রের ভাইস প্রেসিডেন্ট। আর মেসি এখনও বাঁ পায়ের জাদু এখনও দেখিয়ে চলেছেন। যদিও তিনি জানেন যে অবসরের সময় ক্রমশ ঘনিয়ে আসছে। ৩৭ বছর বয়সী এই ফুটবল তারকাকে সম্প্রতি আবার ভর করেছে চোট। যা তার ক্যারিয়ারকে আরও এগিয়ে নেওয়ার পথের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া ডান গোড়ালির চোট থেকে এখনও সেরে উঠছেন। যে কারণে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে তিনি খেলতে পারেননি।
যে কারণে কেউ কেউ সেই দিনের কথা ভাবতে শুরু করেছেন, যেদিন তিনি বুট জোড়া তুলে রাখবেন। তবে আগামী ২০২৬ বিশ্বকাপে যে মেসি খেলবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই তার কৈশোরের সতীর্থ রিকুয়েলমের মনে।
রিকুয়েলমে বলেছেন, ‘মেসি নিজেকে নতুন করে আবিষ্কার করে চলেছে। আপনি কখনই জানেন না যে সে কী করতে পারে। আমার কোনো সন্দেহ নেই যে সে আগামী বিশ্বকাপে খেলবে, তাকে খেলতেই হবে। আমরা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
যখন সময় আসবে, তিনি ফোন রিং করবেন, যেমনটি তিনি প্রায়শই করেন, ‘আমি তার সাথে কথা বলি, আমি তাকে খুব বেশি জ্বালাতন করি না, তবে আমরা কথা বলি। এ কারণেই আমি মনে করি সে বিশ্বকাপে খেলবে, সে খুব স্বাভাবিক নেই এই মুহূর্তে। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে চান।’
কার্তিকের অনুমান, বাংলাদেশ সিরিজে ভারতে হতে পারে পেসবান্ধব উইকেট
আল হিলালের চ্যাম্পিয়নস লিগ দলে নেইমার
ভারতে এবার ‘কনকাশন’ পরিস্থিতি বদলে দেবে বাংলাদেশ!
ডিফেন্সিভ মিডফিল্ডাররা কেন নায়ক নন