সতীর্থদের উদ্ভট সব নাম দিতেন রোনালদো

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পিএম

পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্ব চিনেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার সময়। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে কোচ অ্যালেক্স ফার্গুসনের অধীনে তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠেছিলেন। সেই ক্লাবে খেলার সময়ই নাকি সতীর্থদের উদ্ভট সব নামে ডাকতেন রোনালদো। তার কয়েকটা এবার তিনি নিজেই ফাঁস করলেন। 

ম্যান ইউয়ের হয়ে পাঁচ বছরে ৮টি ট্রফি জিতেছিলেন রোনালদো। তার মধ্যে ছিল ৩টি প্রিমিয়ার লিগ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ। পরে রিয়াল মাদ্রিদের হয়ে আরও ৪বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন রোনালদো। রিও ফার্দিনান্দের একটি অনুষ্ঠানে তিনি এসেছিলেন। সেখানেই জানালেন সতীর্থদের বিভিন্ন নামে ডাকার কথা। সাবেক সতীর্থ ওয়েন রুনিকে ডাকতেন ‘শ্রেক’ বলে। জন ও’শিয়াকে ডাকতেন ‘নো বাম’ বলে। মিডফিল্ডার পল স্কোলসকে ‘জিঞ্জার’ বলে ডাকতেন পাঁচ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী। 

ক্যারিয়ারের শেষলগ্নে এসে রোনালদো এখন সৌদি ক্লাব আল নাসেরের হয়ে খেলেন। নেশন্স লিগে দেশের জার্সিতে গোল করেছেন। ছুঁয়েছেন ৯০০ গোলের মাইলফলক। আজ শুক্রবার তিনি খেলবেন আল নাসেরের হয়ে। সৌদি প্রো লিগে খেলতে নামবেন রোনালদো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত