বাবরকে ‘কাপুরুষ’ বললেন বিয়ের পরামর্শ দেওয়া বাসিত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:২০ পিএম

পাকিস্তানের সাদা বলের অধিনায়ক বাবর আজমকে ফর্মে ফেরাতে কয়দিন আগেই বিয়ের পরামর্শ দিয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। এবার তিনি বাবরকে ‘কাপুরুষ’ হিসেবে সম্বোধন করলেন! পাকিস্তানের ঘরোয়া আসর চ্যাম্পিয়ন্স কাপে বাবরকে নেতৃত্ব না দেওয়ার ইস্যুতেই তিনি এই মন্তব্য করেছেন। 

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর পাকিস্তানের ক্রিকেটাররা এখন ব্যস্ত চ্যাম্পিয়ন্স কাপে। পাঁচ দলের এই টুর্নামেন্টে স্ট্যালিয়ন্সের অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ হারিসকে। একই দলের হয়ে খেলছেন বাবর আজম। বাবরকে অধিনায়কত্ব না দেয়ায় চঠেছেন বাসিত।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘বাবর আজমের জন্য আমার একটাই আফসোস। সেটি হলো, সবাই অধিনায়ক হয়ে গেছে। কিন্তু শোয়েব মালিক তাকে (বাবর) অধিনায়ক করেননি। তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি ১০টা হারিস বের করতে পারবেন।’ 

ঘরোয়া টুর্নামেন্টে বাবরের নেতৃত্ব না পাওয়া তার জন্য বড় অপমানজনক বল মনে করেন বাসিত। অধিনায়কত্ব না পাওয়ার পরও খেলা চালিয়ে যাওয়ায় তিনি বাবরকে কাপুরুষ বলেছেন, ‘এটা তার (বাবর) জন্য অনেক বড় অপমান। বাবরও কাপুরুষ। উমর আকমল বা আহমেদ শেহজাদ যেভাবে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তারও (বাবর) এমনটা করা উচিত ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত