ইসরায়েলি সেনাপ্রধানের পদত্যাগের ঘোষণা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৩ পিএম

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের চিফ অব স্টাফ হার্জি হালেভি। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন তিনি। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলোর ইসরায়েলে অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগপত্র জমা দিতে চলেছেন।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর হামাসের আক্রমণ সম্পর্কে অগ্রিম সতর্ক না থাকায় এবং হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তারা পদ ছাড়তে যাচ্ছেন। হালেভি শুধু একাই নন, তার সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করবেন।  

চলতি সপ্তাহের শুরুতে হালেভি বলেছিলেন, ‘৭ অক্টোবর যা ঘটেছিল তার জন্য আমি দায়ী। তারপর থেকে যা ঘটেছে এবং যা ঘটবে তার জন্যেও আমি দায়ী। আইডিএফ বর্তমানে যুদ্ধে রয়েছে, এবং এই মুহূর্তে, কেবলমাত্র যুদ্ধ করে যাওয়াটাই লক্ষ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, হালেভি তার সহযোগীদের সাথে কথোপকথনের সময় তার পদত্যাগের পরিকল্পনা প্রকাশ করেছিলেন। ৭ অক্টোবরের হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে তেল আবিব। এ সময়ে লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরায়েলি সেনাবাহিনী। 

এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট ৮২০০-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি সারিয়েল পদত্যাগের ঘোষণা করেছেন। সারিয়েলে ইসরায়েল সেনাবাহিনীর সাত শীর্ষ কর্মকর্তাদের একজন। তিনিও ৭ অক্টোবরের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাকে ইউনিট কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হয়। গত তিন মাসে ইসরায়েলি সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা পদত্যাগ করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত