চেন্নাইয়ে অনুশীলন শুরু বাংলাদেশের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পিএম

গতকালই চেন্নাই পৌঁছে গিয়েছে বাংলাদেশ দল। চেন্নাই বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পর টাইগারদের বরণ করে নেওয়া হয়েছে। তরুণীরা উত্তরীয় বরণ করে নিয়েছেন ক্রিকেটারদের। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এই শহরেই শুরু হবে প্রথম টেস্ট। 

সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে আজ অনুশীলনও শুরু করেছে জাতীয় দল। পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে বেশ আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ দল ভারত। বাংলাদেশের অবস্থান এখন চারে। চ্যালেঞ্জিং এ সিরিজে নিজেদের সেরাটুকু উজাড় করে দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত