ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হতে আর দিন দুয়েক বাকি। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে চেন্নাই টেস্ট। এই সিরিজেই কিংবদন্তি অল-রাউন্ডার কপিল দেব এবং ইয়ান বোথামের একটি রেকর্ড ছোঁয়ার দ্বারপ্রান্তে আছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান।
টেস্ট ক্রিকেটে ৪০০০ রান করার পাশাপাশি ২৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়তে সাকিবের চাই আর মাত্র ৮টি উইকেট। এখনও পর্যন্ত ৬৯টি টেস্ট খেলে সাকিব করেছেন ৪৫৪৩ রান। উইকেট নিয়েছেন ২৪২টি। ভারতের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে ৮টি উইকেট নিতে পারলেই ৩৭ বছরের অল-রাউন্ডার টেস্ট ক্রিকেটে ৪০০০ রানের পাশাপাশি ২৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন।
সাকিবের আগে এই কীর্তি গড়েছেন ভারতের কপিল দেব, ইংল্যান্ডের ইয়ান বোথাম, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যন্ডের ড্যানিয়েল ভেট্টরি। এই চারজনের মধ্যে শীর্ষে আছেন ক্যালিস। ১৬৬ টেস্ট খেলে প্রোটিয়া কিংবদন্তি করেছেন ১৩২৮৯ রান এবং শিকার করেছেন ২৯২টি উইকেট। দ্বিতীয় স্থানে থাকা ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব ১৩১টি টেস্টে ৫২৪৮ রানের পাশাপাশি ৪৩৪টি উইকেট নিয়েছেন।
এই তালিকার তৃতীয় স্থানে আছেন বোথাম। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ১০২টি টেস্ট খেলে করেছিলেন ৫২০০ রান। নিয়েছিলেন ৩৮৩টি উইকেট। চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ভেট্টরি। ১১৩টি টেস্ট খেলে তিনি ৪৫৩১ রান করেছেন, সেইসঙ্গে নিয়েছেন ৩৬২ উইকেট। ইদানিং সাকিবের ব্যাটিংটা ভালো যাচ্ছে না। তবে বল হাতে তিনি দারুণ ছন্দে আছেন। পাকিস্তান সিরিজের পর ইংলিশ কাউন্টিতেও দুর্দান্ত বোলিং করেছেন।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাতেই মাঠে নামবে ৭ চ্যাম্পিয়ন
মুখোমুখি মারুফুল-কিংস, কী করবে বাফুফে
গাভাস্কারের চোখে বাংলাদেশ এখন গোনায় ধরার মতন শক্তি