সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
তাদের মধ্যে তিন মামলায় সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলককে তিন মামলায়, আনিসুল হককে তিন মামলায় এবং আব্দুল্লাহ আল মামুনকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।
এ সময়, বাড্ডা-লালবাগ-আদাবর ও খিলগাঁও থানার ১৩টি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালত তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
শুনানি শেষে তাঁদের ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
৬ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মানিককে