সোনালী অতীত ক্লাবের সভাপতির পদ ছাড়লেন গাফফার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ পিএম

সাবেক ফুটবলারদের ঐতিহ্যবাহী সংগঠন সোনালী অতীত ক্লাবের সভাপতির পকদ থেকে সেচ্ছ্বায় সরে দাঁড়ালেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক আবদুল গাফফার। সংগঠনের দফতর সম্পাদক বরাবর পাঠানো চিঠিতে শারীরিক অসুস্থতার কথা কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। 

চলতি বছর মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। মূলত সংগঠনটির স্থবিরতা কাটাতেই তাকে সাবেক ফুটবলাররা ঐক্যমতের ভিত্তিতে নির্বাচিত করেন। তবে বেশিদিন সংগঠন নিয়ে কাজ করা হলো না তার।

শারীরিক অসুস্থতা কারণ হিসেবে দেখালেও জানা গেছে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে একটি পক্ষ সোনালী অতীত ক্লাবের সভাপতি পদ থেকে গাফফারকে এবং সাধারণ সম্পাদক পদ থেকে সাবেক ফুটবলার ইলিয়াছ হোসেনকে সরানোর চেষ্টা করছে। এটা বুঝেই হয়তো নিজ থেকে সরে গেলেন গাফফার।

দেশ রূপান্তরকে দেওয়া তার বক্তব্যে এর কিছুটা ইঙ্গিতও মিলছে, 'শারীরিক অসুস্থতাই মূল কারণ সরে যাওয়ার। তবে খারাপ লাগছে মে মাসে দায়িত্ব নিয়ে এখনই ছাড়তে হচ্ছে। এর মধ্যে একটা সভা করেছিলাম, যেখানে আমি সংগঠনকে রাজনৈতিক মুক্ত রাখার কথা বলেছিলাম। সেটা ভবিষ্যতে কতটা অটূট থাকবে তা নিয়ে শঙ্কা থাকছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত