কাজের খোঁজে ভারতে যাওয়া ৬ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে ৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজ্যের তিরুপ্পুর জেলার একটি বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের যৌথ অভিযানে দক্ষিণ তিরুপ্পুরের বাসস্ট্যান্ড থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে সবার আধারকার্ড ও অন্যান্য নথি যাচাই করে দেখা যায় ছয়জন বাংলাদেশি রয়েছেন। 

গ্রেপ্তাররা হলেন তানভীর (৩৯), রাশিব (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল-ইসলাম (৩৭), রুহুল আমিন (৩০) এবং শোভন শেখ (৩৮)। তারা সবাই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ওই ছয় বাংলাদেশিকে একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেয়ার লোভ দেখিয়ে তামিলনাড়ু রাজ্যের মুধালিপালায়ামে নেয়া হয়েছিল। কিন্তু সেখানে তাদের চাকরি দেওয়া হয়নি। পরে তারা পালাধামে আরেকটি কারখানায় চাকরি নেয়ার জন্য যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত