ইংলিশ লিগ কাপে বুধবার রাতে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে লিভারপুল ও আর্সেনাল। জয় পাওয়া এই দুটি ক্লাবই গোল করেছে ৫টি করে হজম করেছে একটি। অ্যানফিল্ডে লিভারপুল ৫-১ গোলে হারায় ওয়েস্টহ্যামকে। আর এমিরেটসে আর্সেনাল ৫-১ গোলে হারায় বোল্টন ওয়ান্ডারার্সকে।
লিভারপুল ম্যাচে জোড়া গোল করেন দুজন। কোডি গাকপো ও দিয়োগো জোতা। অপর গোলটি করেন মোহামেদ সালাহ। অথচ ২১ মিনিটে সেন্টার-ব্যাক জ্যারেলের আত্মঘাতী গোলে লিভারপুল ম্যাচে পিছিয়ে পড়েছিল। ৭৬ মিনিটে এডসন আলভারেজ লাল কার্ড দেখায় ১০ জনে পরিণত হয় ওয়েস্টহ্যাম।
এদিকে আর্সেনালের মূল দলের একাদশে অভিষেকেই জোড়া গোল করেন ১৭ বছর বয়সী মিডফিল্ডার ইথান নুয়ানেরি। একটি করে গোল করেন ডেকলান রাইস, রাহিম স্টার্লিং ও কাই হাভার্টজ।
এই ম্যাচে আর্সেনালের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্লাবটির একাদশের হয়ে মাঠে নামার রেকর্ড গড়েন ১৬ বছর ৭২ দিন বয়সী গোলকিপার জ্যাক পোর্টার। এর আগে ২০২২ সালে আর্সেনালের হয়ে ১৫ বছর ১৮১ দিন বয়সে অভিষেক হয়েছিল নুয়ানেরির।
লেভার সপ্তম গোলে বার্সার সাতে ৭
অবসর ভেঙে বার্সেলোনায় যোগ দিচ্ছেন শেজনি