সাদমানকে ফিরিয়ে রোহিতকে অবাক করলেন আকাশ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ পিএম

রাউন্ড দ্য উইকেট এসেছিলেন আকাশ দীপ। বল সাদমানের সামনের পায়ে লাগলেও একটু লাফিয়ে উঠেছিলেন বাঁহাতি ওপেনার। আকাশ দীপ আবেদন করেও আম্পায়ারের সাড়া না পাওয়ার পর রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন।

বোলারের দাবিতে সাড়া দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এমনিতে দেখে মনে হয়েছিল, বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু তৃতীয় আম্পায়ারের রিপ্লেতে দেখা গেল বল লেগ স্টাম্পে লাগত। আউটের সিদ্ধান্ত দেওয়ার পর রোহিতের আনন্দ দেখে কে! তিনি নিজেও অবাক।

ভালো শুরু করেও ৩৬ বলে ২৪ রানে আউট হলেন সাদমান। ক্রিজে মুমিনুলের নতুন সঙ্গী বাংলাদেশ অধিনায়ক নাজমুল।

এই মুহূর্তে চলছে পানি পানের বিরতি। ক্রিজে মুমিনুলের সঙ্গে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ প্রথম ইনিংসে ১৩ ওভার শেষে ২ উইকেটে ৩৭।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত