ঢাকার দোহার উপজেলা নির্বাচন অফিসে ভোটার হতে এসে দুই রোহিঙ্গাসহ তিনজনকে আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে উপজেলা নির্বাচন অফিস।
আটককৃত দুই রোহিঙ্গা হলেন কক্সবাজারের ঠেংখালী ক্যাম্প-১২ তে বসবাসরত হাবীবুল্লাহর ছেলে মো. সাঈদ (২৯) এবং টেকনাফ জাদিমুড়ায় বসবাসরত আবুল কাশেমের ছেলে মো. আমির। এছাড়া তাদের সাথে আসা দোহার উপজেলার মালিকান্দা গ্রামের মাসুম হাওলাদারের স্ত্রী খাইরুন নাহার (৩৮)।
পুলিশ জানায়, সাঈদ ২০১৫ সালে মিয়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারত প্রবেশ করে। তারপর ভারত থেকে সে সৌদি প্রবেশ করে। ২০১৯ সালে ফের সে বাংলাদেশে আসে। অন্যদিকে আমির চারমাস আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আসে। ভোটার হওয়ার জন্য তারা দোহারের নারিশা ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনের স্বাক্ষরিত নাগরিক সনদ, বিদুৎ বিলসহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দোহার উপজেলা নির্বাচন অফিসে আসেন। এসময় নির্বাচন অফিসের কর্মকর্তারা কাগজপত্র চ্যালেঞ্জ করলে ধরা পড়েন তারা। তখন খাইরুন নাহার তাদের সাথে ছিলেন। আটককৃত তিনজনকে থানায় সোপর্দ করে উপজেলা নির্বাচন অফিস।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
রোহিঙ্গাদের জন্য ১৯৯ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা যুক্তরাষ্ট্রের
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না
রোহিঙ্গা প্রত্যাবর্তনে ড. ইউনূসের তিন প্রস্তাব