ভারতের বিজেপি নেতা নিতেশ রানে এবং ধর্মগুরু রামগির মহারাজ কর্তৃক মুসলমানদের হত্যার হুমকি ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তির প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭সেপ্টেম্বর) দুপুর ২ টায় তৌহিদী জনতা এর আয়োজনে মালঞ্চি বাজার রেলগেটের পূর্ব পাশে মালঞ্চি-দয়ারামপুর প্রধান সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি মালঞ্চি বাজার হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেটে এসে শেষ হয়। পরে একই স্থানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য দেন বাগাতিপাড়া ইমাম সমিতির সভাপতি, পেড়াবড়িয়াা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা এ কে এম আফজাল হোসেন, কাজীপাড়া আলিম সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক ও লক্ষণহাটি জামে মসজিদের খতিব মাওলানা সরোয়ার হোসেন বুলবুল প্রমুখ।
ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা ‘টাইগার টিপু’ আটক