আবুধাবিতে শনিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়াল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আইরিশদের করা ১৭১ রান ৮ উইকেট ও ১৪ বল হাতে রেখে টপকে যায় প্রোটিয়ারা। আবুধাবিতে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
কয়েকদিন আগে শারজাতে আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। তাই আবুধাবির আবহওয়া তাদের অনেকটাই চেনা হয়ে গেছে।
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। কার্টিস ক্যাম্ফারের ৪৯ এবং নেইল রকের ৩৭ এবং জর্জ ডকরেলের ২১ রানে ভর করে দেড়শো পেরোয় আয়ারল্যান্ড। ব্যাটিং অলরাউন্ডার প্যাট্রিক ক্রুজের ২৭ রানে নেন ৪ উইকেট।
জবাব দিনে নেমে দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী জুটিতে তোলে ১৩৬ রান। ১৩তম ওভারে রেজা হেন্ড্রিকস ৫১ রান করে ফিরলে জুটি ভাঙে।
পরের ওভারেই ফেরেন আরেক ওপেনার রায়ান রিকেলটন। ৪৮ বলে ৭৬ রান করেন তিনি। রিকেলটনের ইনিংসে ছিল ৩ চার ও ৬টি ছক্কা। টি-টোয়েন্টিতে এটি রিকেলটনের প্রথম ফিফটি। এই দুজন ফেরার পর আর কোন বিপদ ঘটতে দেননি ব্রেজকে (১৯*) ও মার্করাম (১৭*)।
আরব আমিরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা।
রোনালদোর গোল নম্বর ৯০৩
শৃঙ্খলা ভেঙে আর্জেন্টিনার দুই ম্যাচে নিষিদ্ধ এমি মার্তিনেজ