ব্রাজিল সুপারস্টার নেইমার কবে মাঠে ফিরবেন- বিশ্ব ফুটবলেই এটা বড় প্রশ্ন। মাঝেমধ্যে কিছু ডেডলাইন পাওয়া যাচ্ছিল, কিন্তু কোনোটাই সঠিক হয়নি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এই উপলক্ষে দল ঘোষণা করেছেন ব্রাজিল ম্যানেজার দরিভাল জুনিয়র। স্বাভাবিকভাবেই দলে নেই সুপারস্টার নেইমার।
দল ঘোষণার সময় নেইমারের জন্য সবাইকে আরেকটু ধৈর্য ধরতে বলেছেন দরিভাল জুনিয়র। তার ফেরা নিয়ে ব্রাজিল কোচ বলেছেন, ‘আমরা জানি সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা তার অপেক্ষায় আছি। আমাদের ধৈর্য ধরতে হবে। সে অক্টোবর, নভেম্বর বা ফেব্রুয়ারিতে ফিরবে কি না, সেটা কোনো ব্যাপার না। তাকে আত্মবিশ্বাসী এবং পুরোপুরি ফিট হতে হব।’
ব্রাজিল ফুটবলে এখন চরম দুঃসময় চলছে। কোপা আমেরিকায় ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাইয়েও ম্যাচ হেরেই যাচ্ছে। সর্বশেষ চলতি মাসে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ হেরেছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৫ নম্বরে। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে তারা। দলের এমন পরিস্থিতিতে সবাই তাকিয়ে নেইমারের ফেরার দিকে।
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: আলিসন, বেন্তো, এদেরসন।
রক্ষণভাগ: দানিলো, আবনের, ভ্যান্ডারসন, গিলের্মো আরানা, ব্রেমার, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা।
আক্রমণভাগ: রদ্রিগো, এনদ্রিক, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া।
রেকর্ড গড়ে আয়ারল্যান্ডকে হারালো দক্ষিণ আফ্রিকা