গ্লেন ম্যাক্সওয়েল গত বছরের ৩০ অক্টোবর গলফ কার্ট দুর্ঘটনার শিকার হয়েছিলেন। মাথায় আঘাত পেয়ে ৪ নভেম্বর ভারতে হয়ে যাওয়া বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তিনি খেলতে পারেননি। সেই সময় ঘটনাটা আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু এই ঘটনাটা নাকি সত্য নয়, অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের রটানো। ক্রিকেট নিয়ে আয়োজিত এক শোতে লাই ডিটেক্টরে ধরা পড়ে এই তথ্যটা।
সম্প্রতি অস্ট্রেলিয়ার পাঁচ ক্রিকেটারকে নিয়ে শো আয়োজন করে ফক্স নেটওয়ার্ক, তা যে অভিনব এতে সন্দেহ নেই। আসলে পাঁচ অসি তারকা প্যাট কামিন্স, মিচেল মার্শ, উসমান খাজা, জোশ হেজেলউড ও মার্নাস ল্যাবুশানকে রীতিমতো লাই ডিটেক্টরের সামনে বসিয়ে দেওয়া হয়। আসলে তারা বিতর্কিত ও গোপন তথ্য জানতে চাওয়া প্রশ্নের জবাবে সত্যি বলছেন নাকি মিথ্যা বলছেন, সেটা যাচাই করা হয় এই শোয়ে।
খেলার নিয়ম ছিল নিতান্ত সহজ। ক্রিকেটারদের হাতে একটি ডিভাইস লাগিয়ে দেওয়া হয়। তারা প্রশ্নের সঠিক উত্তর দিলে নীল লাইট জ্বলে উঠবে। আর যদি মিথ্যা বলেন, তাহলে লাল আলো জ্বলবে এবং সেই সঙ্গে ক্রিকেটাররা হালকা ইলেকট্রিক শট খাবেন।
নিতান্ত হালকা চালে অসি ক্রিকেটারদের সামনে কিছু প্রশ্ন করা হয়, যার জবাবে বেশ কিছু মিথ্যা ঘটনা সামনে চলে আসে। যার মধ্যে অন্যতম হল গ্লেন ম্যাক্সওয়েলের গলফ কার্ট দুর্ঘটনার খবর রটানো। গত ওয়ানডে বিশ্বকাপের সময় গ্লেন ম্যাক্সওয়েল ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে মাঠে নামতে পারেননি। অসি টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয় যে, ম্যাক্সওয়েল গলফ কার্ট থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন। তাকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রাথমিক চিকিৎসার পরে ছাড়া পেয়েছেন।
পরে অসিদের হয়ে বিশ্বকাপে পুনরায় মাঠে নামেন ম্যাক্সওয়েল। তবে এতদিন পরে জানা যায় যে, অসি টিম ম্যানেজমেন্টের তরফে মিথ্যাচার করা হয়েছিল এক্ষেত্রে। আসলে ম্যাক্সওয়েলের চোট পাওয়ার ঘটনা ছিল সাজানো। তিনি অন্য কারণে বিশ্বকাপের সেই ম্যাচে মাঠে নামেননি।
উসমান খাজাকে প্রথমে জিজ্ঞাসা করা হয় যে, ম্যাক্সওয়েলের গলফ কার্ট থেকে পড়ে যাওয়ার খবর কি অন্য কোনও ঘটনাকে ঢাকতে রটানো হয়েছিল? জবাবে খাজা বলেন যে, ‘না, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমি দেখেছি ওকে পড়ে যেতে।’ চমকপ্রদ বিষয় হল, খাজার জবাবের সঙ্গে সঙ্গে লাল বাতি জ্বলে ওঠে এবং ইলেক্টিক শট খান উসমান। অর্থাৎ, স্পষ্ট হয়ে যায় যে, খাজা এক্ষেত্রে মিথ্যা বলছেন।
আসল সত্যিটা ফাঁস করেন মিচেল মার্শ। তিনি জানান, ম্যাক্সওয়েল দাঁতের নতুন সেটের জন্য তুরস্কে গিয়েছিলেন। তাই সেই ম্যাচে মাঠে নামতে পারেননি। নিতান্ত হালকা চালে হলেও সমর্থকদের সঙ্গে অসি টিম ম্যানেজমেন্টের এই মিথ্যাচার সামনে চলে আসে এক্ষেত্রে।
কোহলিকে দেখতে সাইকেলে ৫৮ কিলোমিটার পাড়ি ১৫ বছরের কিশোরের
রসিক পান্তের টার্গেট যখন ‘নিরীহ’ মুমিনুল
কানপুর টেস্টের তৃতীয় দিনে কি খেলা হবে?
আর্তেতা সিটির সব জানেন, পরিষ্কার জবাব চাইলেন গার্দিওলা