এস আলম গ্রুপের সম্পত্তির তালিকা হাইকোর্টে দাখিলের নির্দেশ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম

এস আলম গ্রপ এবং তাদের পরিবারের সদস্যদের সব সম্পদের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্থাবর সব সম্পদের তালিকা দাখিল করতে আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ ছাড়া এস আলম গ্রুপ ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছে ও বিদেশে কত টাকা পাচার করেছে, এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

এর আগে এস আলম গ্রুপ, কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পদের তালিকা দাখিল করা এবং এসব সম্পদ স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে ১৭ সেপ্টেম্বর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রুকুনুজ্জামান। এর ধারাবাহিকতায় রবিবার শুনানি হয়। আবেদনের পক্ষে মো. রুকুনুজ্জামান নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত