সাকিব আল হাসান অবসর ঘোষণা করেছেন। তাই ভারত সফরে তাকে আর টি-টোয়েন্টিতে পাবে না বাংলাদেশ দল। তাই তার স্থলাভিষিক্ত হয়েছেন মেহেদি হাসান মিরাজ। প্রায় দেড় বছর পর জাতীয় দলের টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন তিনি।
আজ বিসিবি এক বিজ্ঞপ্তিতে ভারত সিরিজের তিন ম্যাচের টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করেছে। সেই দলে মিরাজের পাশাপাশি দলে ফিরেছেন পারভেজ হোসেন ইমনও। আরেক স্পিনার রাকিবুল হাসান মূল জাতীয় দলে আবারও ডাক পেলেন।
এর আগে গত বছর নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে ছিলেন। তবে এশিয়ান গেমসে তিনি বাংলাদেশের হয়ে খেলেছেন। সেই ম্যাচগুলোকে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দেওয়া হয়।
এই সিরিজে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। এছাড়া স্পিনার তানভির ইসলামও বাদ পড়েছেন।
বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
সাকিবের ‘শূন্যস্থানে’ মিরাজ, ফিরছেন ইমন
মাদ্রিদ ডার্বিতে আজ মুখোমুখি আলভারেজ-ভিনিসিয়ুস
পাকিস্তান ক্রিকেটে নতুন নাটক, নির্বাচক ইউসুফের পদত্যাগ