ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিমানবন্দরে অবতরণের সময় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। খবর মেহের নিউজের।
শনিবার এক বিবৃতিতে জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার সময় আমরা ফিলিস্তিন-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছিলাম। নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি জানানো এবং গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান অপরাধযজ্ঞের জবাব হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, গাজা ও লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলেই আমাদের এই অভিযান বন্ধ হবে।
তবে ইয়াহিয়া সারির আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, অধিকৃত ফিলিস্তিনের মধ্যাঞ্চলে একটি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
তবে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, তেল আবিবের উত্তরে দুটি জেলায় সাইরেন বাজানো হয় এবং তার পর ওইসব এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইয়েমেন থেকে ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল নিয়ন্ত্রিত কেন্দ্রীয় অধিকৃত ভূমিজুড়ে আছড়ে পড়েছে।
ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যুর একদিন পর এ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন।
বন্যা থেকে বাঁচতে ছাদ থেকে ছাদে লাফ, মৃত বেড়ে ১৪৮