রবীন্দ্র জাদেজার বলে তার হাতেই সহজ ক্যাচ তুলে দিয়েছেন সাকিব আল হাসান। তাতে তার টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসটা শেষ হলো শূন্য রানেই।
সাকিবের আগে আউট হয়েছেন লিটন দাসও। লিটনকে অফ স্টাম্পের বাইরে বল করছিলেন জাদেজা। ওভারের শেষ বলটিও ছিল একইরকম। পার্থক্য শুধু টার্ন অ্যান্ড বাউন্সে। বাড়তি টার্নে ও বাউন্সে লিটনের গ্লাভসে লেগে বল যায় পন্তের হাতে। ১ রান করেই ফিরেছেন লিটন।
৩ উইকেটে ৯১ রান থেকে ৭ উইকেটে ৯৪। একে একে আউট হলেন নাজমুল, সাদমান, লিটন ও সাকিব। সাদমান ছাড়া বাকি তিনজনই ফিরেছেন জাদেজার বলে।
৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০২ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ।
শান্তর বোল্ডের পর সাদমানও আউট
৯০৪ নম্বর গোল বাবাকে উৎসর্গ করলেন রোনালদো