মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৫:৫৪ পিএম

দৈনিক আমারে দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহার করে অনতিবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন।

মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এ সময় সরকারি উদ্যোগে মামলা প্রত্যাহারসহ মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বাসভবনের সামনে আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

মানববন্ধনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদী বলেন, বাংলাদেশের মজলুম-নিপীড়িত মানুষের স্বাধীনতার কথা বলায় মাহমুদুর রহমানকে নানা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে ফ্যাসিবাদী হাসিনা সরকার। এই নতুন বাংলাদেশে সেই মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা সরাসরি স্বাধীনতার চেতনা বিরোধী। দেশে ফ্যাসিবাদের দোসরেরা সীমান্ত দিয়ে পালায় আর ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলা লোকদের জেলে পাঠানো হচ্ছে। স্বাধীন দেশের এমন দৃষ্টান্ত স্পষ্টতই বিচার বিভাগে থাকা হাসিনার দোসরদের পাকাপোক্ত স্বরব উপস্থিতির কথা প্রমাণ করে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান বলেন, তিনি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সেই ফ্যাসিবাদের মিথ্যা মামলা আজ তাকে জেলে যেতে হয়েছে। তিনি যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লেখালেখি শুরু করলেন তখনই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাকে হয়রানি করা হয়েছে। আপনারা দেখেছেন যখন তিনি কুষ্টিয়ায় মামলার হাজিরা দিতে যায় তখন কিভাবে তার উপরে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পরে মাহামুদুর রহমান যখন বীরের বেশে দেশে ফিরে এসে আত্মসমর্পণ করেন তখন তাকে জেলে পাঠায়। এই স্বাধীন বাংলাদেশে আদালতের এমন সিদ্ধান্তে আমরা খুবি আশাহত। এটা তার প্রতি অন্যায়। আদালত চাইলে উনাকে মুক্তি দিতে পারতো এবং মামলায় খালাস দিতে পারতো৷ কিন্তু আদালত তা করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত