ত্বকী হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১১:০২ পিএম

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মো. ত্বকী হত্যা মামলার পলাতক আসামি আব্দুল্লাহ্ আল মামুনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি বাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সনদ বড়ুড়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আব্দুল্লাহ আল মামুনকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নেওয়া হয়। ৬ অক্টোবর আসামির রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।  

এ বিষয়ে র‌্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ‘ত্বকী হত্যায় সম্পৃক্ততার অভিযোগে আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তার রিমান্ডের আবেদন জানানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত