বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্ট শেষে রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে আইসিসি টেস্ট বোলিং র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন জাসপ্রিত বুমরা। এর আগে গেল ফেব্রুয়ারিতে প্রথমবার টেস্টে ভারতীয় পেস বোলার হিসেবে শীর্ষে উঠেছিলেন বুমরা। তবে মার্চেই তাকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন অফ স্পিনার অশ্বিন।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে সিরিজিসেরার পুরস্কার জেতেন অশ্বিন। কিন্তু রেটিং পয়েন্ট বাড়ায় র্যাংকিংয়ে এক নম্বরে উঠে এলেন পেসার বুমরা।
কানপুরে টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভালো করেছেন দুজনই। বুমরা নিয়েছেন ৬ উইকেট, অশ্বিন ৫টি। তবে ৬ উইকেট নেওয়া বুমরার রেটিং পয়েন্ট বেড়েছে ১৬, বর্তমানে তার রেটিং পয়েন্ট ৮৭০। কানপুরে ৫ উইকেট নেওয়ার পরও ২ রেটিং পয়েন্ট কমেছে অশ্বিনের। তার রেটিং পয়েন্ট ৮৬৯।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে একমাত্র ইনিংসে ৭৭ রান, বল হাতে দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ দশে উঠে আসেন মেহেদী হাসান মিরাজ। ভারতে দুই ম্যাচের সিরিজ শেষে সেই মিরাজ প্রথমবারের মতো উঠে এসেছেন টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে।
বাংলাদেশের বিপক্ষে কানপুরে টেস্টে ম্যাচসেরা হন যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে ৭২, দ্বিতীয় ইনিংসে ৫১ রান করেন তিনি। তাতে দুই ধাপ এগিয়েছেন জয়সওয়াল। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আছেন ক্যারিয়ারসেরা অবস্থান ৩ নম্বরে।
বিরাট কোহলি ছয় ধাপ এগিয়ে শীর্ষ দশে ফিরেছেন। তিনি আছেন ৬ নম্বরে। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। দুইয়ে কেন উইলিয়ামসন।
যুদ্ধের রাতে ইসারয়েলি গোলকিপারকে বোকা বানালেন ইরানি ফুটবলার
‘মাশরাফীর হিংস্র চরিত্র দেখার আগে অনেক বড় ফ্যান ছিলাম’
বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের কঠোর সমালোচনায় মাঞ্জরেকার