কাল মুক্তি পাচ্ছে সোহেল রাজের ‘যাদু করে’

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৪:৫৩ পিএম

আগামীকাল প্রকাশ হতে যাচ্ছে সোহেল রাজের গান ‘যাদু করে।’ এই গানের কথা লিখেছেন সোহেল রাজ নিজেই। এছাড়াও সুর ও সংগীতও করেছেন তিনি। গানটি ভিডিওসহ প্রকাশ হতে যাচ্ছে। এই গানের ভিডিওতে সোহেল রাজের সঙ্গে মডেল হয়েছেন মিম। 

গানটি প্রসঙ্গে সোহেল রাজ বলছেন, আমি নিয়মিতভাবেই গান করছি। গান নিয়ে নানা ধরণের নীরিক্ষাধর্মী কাজ করছি। এরই ধারাবাহিকতায় আমার নতুন গান  ‘যাদু করে’ করলাম। এর সুর ও সঙ্গীতে নতুনত্ব রয়েছে। এই সময়ের শ্রোতাদের গানটি ভালো লাগবে বলে আমার ধারণা। 

গানের দৃশ্যধারণ করা হয়েছে ঢাকার অদূরে। এ প্রসঙ্গে সোহেল রাজের ভাষ্য, আসলে এখন শুধু গান রিলিজের সময় নয়। গানের সঙ্গে গল্পের সমন্বয় রেখে ভিডিওর তৈরি করা হয়। সেভাবেই আমি গল্প সাজিয়ে ভিডিও বানিয়েছি। এর ভিডিওতেও অনেক কাজ রয়েছে। শ্রোতারা গানের সঙ্গে সুন্দর একটি ভিডিও উপভোগ করবেন। 

‘যাদু করে’ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।  গানটি আসছে ৩ অক্টোবর (বৃহস্পতিবার) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে থেকে প্রকাশ হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত