খাগড়াছড়িতে গণপিটুনিতে এক শিক্ষকের মৃত্যুকে সংঘর্ষের জেরে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার (২ অক্টোবর) বিকাল ৩টার পর ১৪৪ ধারা প্রত্যাহার করেছেন জেলা প্রশাসক। গতকাল মঙ্গলবার দুপুরে ১৪৪ ধারা জারি করে পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রশাসন।
বুধবার সকালে খাগড়াছড়ি বাজার ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বর্তন কর্মকর্তারা। এই ঘটনায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে গণপিটুনিতে নিহত ও সংঘর্ষকে কেন্দ্র করে জেলা সদরসহ অন্যান্য উপজেলাগুলোতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তাঘাটে মোতায়েন রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। কিছুক্ষণ পরপর তাদেরকে বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে। পিটিয়ে হত্যার ঘটনায় ৪ সদস্যের তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে একই প্রতিষ্ঠানের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এ ঘটনার জেরে বিকেল থেকে শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় পাহাড়ি বাঙালির মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকটি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান লুট ও বেসরকারি হাসপাতালে ভাঙচুর করা হয়।
পোশাক শিল্পে অস্থিরতার নেপথ্যে কী?
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে ৯.৯২ শতাংশ