বিপিএলে শাকিব খানের ফ্র্যাঞ্চাইজির নাম 'ঢাকা ক্যাপিটালস'

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৭:৩৮ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শাকিব খানের ফ্র্যাঞ্চাইজির নামকরণ করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। বুধবার সন্ধ্যায় গুলশানে রিমার্ক-হারল্যানের হেড অফিসে জমকালো আয়োজনে টিমের লোগো উন্মোচন করেছেন শাকিব খান। 

বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খান তার কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যানের পক্ষ থেকে কেনা হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। সারা দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে নাম দেয়ার আহ্বান জানিয়েছিল দলটি। এ প্রসঙ্গ উল্লেখ করে শাকিব খান বলেছেন, 'আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করার জন্য দেশ-বিদেশের আমার ভক্ত এবং ক্রিকেটপ্রেমীদের প্রচুর সাড়া পেয়েছি, যা আমাকে আনন্দিত করেছে। সবার মতামত বিবেচনায় নিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’। আমি আশা করছি, আপনাদের সমর্থন ও ভালোবাসায় আমাদের টিম কাঙ্খিত সাফল্য অর্জন করবে।'

শাকিব খান দেশের প্রথম চলচ্চিত্র তারকা যিনি বিপিএলে টিমের মালিকানা গ্রহণ করলেন। এর আগে বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা ও শিল্পা শেঠির মতো বলিউড তারকারা ক্রিকেট দল কিনেছিলেন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রিমার্ক হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন ও ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত