ফের মা হচ্ছেন কোয়েল মল্লিক

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০২:২৬ পিএম

আবারও মা হতে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সুখবরটি নিজেই জানিয়েছেন তিনি।

স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের একটি সোশ্যালে পোস্ট করে সেখানে কোয়েল লিখেন, ‘পরিবার বড় হতে চলেছে। খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’

এমন খবরে অনুরাগীদের পাশাপাশি ইন্ডাস্ট্রির সতীর্থেরাও অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। কোয়েলকে শুভেচ্ছা জানিয়ে জিৎ লেখেন, ‘খুব ভাল খবর। পরিবারের প্রত্যেকেকে শুভেচ্ছা।’ এছাড়াও অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ।

সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। এরপর ২০২০ সালে অতিমারির মধ্যেই মে মাসে কোয়েলের কোলজুড়ে আসে প্রথম পুত্র সন্তান কবীর।  এবার ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয় বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন নায়িকা। 

সম্প্রতি ‘মিতিন মাসি’ সিরিজ়ের নতুন ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। মহালয়ার ভোরে তাকে দেখা গেছে ছোট পর্দায়, অসুরনাশিনী দুর্গা রূপে। এর পর হয়তো, কাজ থেকে মাতৃত্বকালীন বিরতি নেবেন কোয়েল। তবে পূজার আগে অভিনেত্রীর এমন সুখবরে অনুরাগীরা উচ্ছ্বসিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত