যেন বসন্ত লেগেছে তৌসিফ মাহবুবের ক্যারিয়ারে। নিজেকে ভেঙে গড়ছেন নতুন করে। গত ঈদে প্রচার হওয়া দশটি নাটক শতাধিক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। মাত্র দুই মাসে নাটকগুলোর ভিউ হয়েছে ১০১ মিলিয়ন।
এই বিষয়ে তার ভাষ্য, গত দুই মাস দেশের জন্য একটা কঠিন সময় গিয়েছে। এর মধ্যেও যে দর্শক আমার কাজগুলো দেখেছেন, এর জন্য কৃতজ্ঞ। দর্শকের জন্যই আমরা শিল্পী। তাদের জন্য আমার অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা।
এদিকে কিছুদিন আগেই একটি ওটিটির কাজে অংশ নিয়েছেন এই অভিনেতা। ভিকি জাহেদ পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া এই সিরিজ দিয়েই ওটিটিতে নাম লেখান তিনি।
তৌসিফ মাহবুব বললেন, ‘গত দুবছর ধরেই বলে আসছিলাম যে, ওটিটিতে কাজ করব। এর জন্য একটা প্রপার প্রজেক্ট খুঁজছিলাম। ভিকি জাহেদের মাধ্যমেই ওটিটিতে আমার যাত্রা শুরু হতে যাচ্ছে। একটা নতুন শুরুর অপেক্ষায় ছিলাম। শুরু যখন করেছি এখন দেখা যাক সামনে কী হয়।’
এদিকে ঘোষণা এসেছে ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘চক্র’-এর, যেখানে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। ১০ অক্টোবর এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
এ প্রসঙ্গে অভিনেতা বললেন, ‘এই কাজটা আমরা করেছিলাম টেলিভিশন ফিকশন হিসেবে। এখন সেটা ওয়েব আকারে মুক্তি পাচ্ছে। ফিকশন হিসেবে কাজটা করলেও অভিনয় কিংবা ডেডিকেশনের জায়গা কিন্তু কোনো দিক থেকেই কম ছিল না। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে কাজটা করেছি। তবে তখন ওয়েব হিসেবে করলে হয়তো আয়োজনটা ভালো পেতাম এবং তখন সময় নিয়ে আরও ভালো করার চেষ্টা করতাম। তারপরও কোনো কমতি ছিল না।’
কোটি ভিউ অতিক্রম করা তৌসিফের দশ নাটকের মধ্যে রয়েছে লাভ সাব, চাঁদের হাট, মন বুঝে না, রূপকথা, সামার ব্রেক, লাভ রেইন, যেখানে প্রেম নেই, ফ্যামিলি, বয়ফ্রেন্ডের সঙ্গে বেস্ট ফ্রেন্ড ফ্রি এবং শুরুর দিনগুলো।
ফের মা হচ্ছেন কোয়েল মল্লিক